ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলায় আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার (২ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বার্তাটি জারি করে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে প্রবল বাতাস বয়ে যেতে পারে। একই সাথে নদী অববাহিকা ও সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তিন অঞ্চলের সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।