ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় তিন দেশের শীর্ষ নেতাদের জুমার নামাজ আদায়, সই হচ্ছে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি

মক্কায় ঐতিহাসিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের আগে একই কাতারে জুমার নামাজ আদায় করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা।

শুক্রবার (৭ আগস্ট) চুক্তি স্বাক্ষর উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

মসজিদুল হারামে অনুষ্ঠিত জুমার নামাজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানসহ তিন দেশের প্রতিনিধি দলের শীর্ষ সদস্যরা অংশ নেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ ইবাদত এবং নেতাদের অভ্যর্থনার দৃশ্য প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তিন দেশের সরকারপ্রধানদের এই সফর এবং নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের ফলে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।