ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন। রোববার (৯ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে।

প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার কারখানাটিতে আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।

স্থানীয়রা জানান, নিহতদের বেশিরভাগ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রিয়াদের ওই কারখানায় কর্মরত ছিলেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। উদ্ধার অভিযান পুরোপুরি শেষ হয়নি। একাধিক কর্মী গুরুতর দগ্ধ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।