প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।