শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকেলে জাজিরার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহ্ আলম আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুবেল বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ (আসলাম)।
বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান মাদবর, উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশীদ শিকদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজী, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি মো. নজরুল কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. কামরুজ্জামান মিলন প্রমুখ।