দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে দুজন মহাপরিচালক ও একজন পরিচালক রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্বও পেয়েছেন।
এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদ থেকে সরিয়ে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
দুদকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এসব পদায়ন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদেশে জানানো হয়েছে।