ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে মন্ত্রীর বাসভবনের সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।