ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত অবসানের ইঙ্গিত, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় সাত মাস ধরে চলা সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে চলমান যুদ্ধ শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক কোনো যোগাযোগ এসেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার সরাসরি কথা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

ট্রাম্পের বক্তব্যে দীর্ঘদিনের সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।