বীমা গ্রাহকদের দাবি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে খুলনা অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী, সিনিয়র ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এ সময় প্রকল্প ইনচার্জসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বি. এম. ইউসুফ আলী বলেন, গ্রাহকদের বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধের পাশাপাশি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, “বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধের পাশাপাশি আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে।”
অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বিভিন্ন বীমা গ্রাহকের হাতে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার দাবির চেক তুলে দেওয়া হয়।