ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসি ইন্তেকাল

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মারা গেছেন। চলমান মামলায় হাজিরা দিতে আদালতে আনা হলে সেখানে তার মৃত্যু হয় বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে।

আল জাজিরা জানায়, আদালতে বিচারকের প্রশ্নের মুখে বিপর্যস্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মুসলিম ব্রাদারহুড নেতা মুরসি দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। ২০১৩ সালে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। সেইসঙ্গে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতের মুখোমুখি করে।