ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা ছাত্রলীগ সভাপতি চাঁদাবাজির মামলায় কারাগারে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার ভোলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

ভোলা মডেল থানার ওসি সগির মিয়া বলেন, জনৈক ছোটন জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাপনের বিরুদ্ধে আগের আরও তিনটি মামলা আছে বললেও কোনো মামলায় ওয়ারেন্ট আছে কিনা সেই প্রশ্ন তিনি এড়িয়ে যান।