ঠাকুরগাঁও সদর উপজেলা উত্তর হরি হর পুর গ্রামের এক কৃষক পরিবার ‘জিনের বাদশার’ খপ্পরে পড়ে জমি ও গরু বিক্রির আড়াই লাখ খুইয়ে আর্তনাদ করছেন।
সাত কলস গুপ্তধন পাওয়ার লোভে জমি ও গরু বিক্রির টাকা দিয়েছেন কথিত জিনের বাদশা কে। নিরাপত্তা ও প্রাণের ভয়ে প্রতারিত পরিবারটি আইনের আশ্রয় নেননি বলে জানান তারা।
পরিবারটি জানায়, নিজেকে জিনের বাদশাহ পরিচয় দেওয়ার পর ওই প্রতারক প্রথমে তাদের সঠিকভাবে নামাজ আদায় করতে বলে। পরে তাদের বলা হয় ভাগ্যে স্বর্ণবোঝাই পাতিল আছে। তা পেতে কিছু নিয়ম মেনে চলতে হবে। আর পেয়ে গেলে রাতারাতি ধনী হয়ে যাবেন। বিনিময়ে প্রথমে মাদ্রাসা মসজিদে তৈরির জন্য কিছু টাকা বিকাশ করতে বলে।
গত ১৬ মে রাত ১২টার দিকে এক প্রতারক কণ্ঠ বিকৃত করে সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের উত্তর হরিহরপুর গ্রামে দরিদ্র কৃষক হোসেন আলীর ছেলে মো. বাবু মোবাইলে ফোন করে প্রতারক চক্র বলেন, বগুড়ার শাহ সুলতান মাজারে গুপ্ত ধন আছে। এই গুপ্ত ধন পাইতে গেলে মাদ্রাসা মসজিদ তৈরির করতে হবে। এর নাম করে প্রথমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এর কয়েদিন পর আরও টাকা দাবি করে। টাকা দিলে সাত কলস গুপ্ত ধন ও একটি সোনার মূর্তি পাওয়ার আশ্বাস দেন কৃষক পরিবারটিকে। লোভে পড়ে গত ২২ মে আরও ২ লাখ দেয়।
পর দিন রাতে ঠাকুরগাঁও শহরের বাস র্টামিনাল ঘেষা আর্দশ কোলনী সড়কে একটি নিদিষ্ট স্থানে স্বর্ণের আবরনে একটি পুতুল কৃষক পরিবারটি নিয়ে যেতে বলেন ওই চক্রটি। পুতুলটি ওই স্থান থেকে তুলে নিয়ে প্রথমে খুশি হলেও পরে দেখে এটি অন্য কোন ধাতুর তৈরি মূর্তি। এরপর থেকে জিনের বাদশার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবুও সন্দেহ মেটাতে পুতুলটি স্বর্ন ব্যবসায়ীদের কাছে পরীক্ষা করে জানতে পারেন ওটা অন্য কোনো ধাতুর ওপর স্বর্ণের প্রলেপ দেয়া।