ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চলতি বছরেই প্রকাশ করা হবে রাজাকারদের তালিকা’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরেই প্রকাশ করা হবে রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা। শনিবার (২৯ জুন) সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবিসি টিভি

এর আগে গতকাল মন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সব থানা থেকে স্বীকৃত রাজাকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সে তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে।

মন্ত্রী আরও বলেন, সরকার নতুন করে রাজাকারদের তালিকা তৈরি করবে না। ১৯৭১ সালে যে সব রাজাকার সরকারি ভাতা গ্রহণ করেছে এবং যাদের নামে সে সময় অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, শুধু সেই সব স্বীকৃত রাজাকারের তালিকা প্রকাশ করা হবে