ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Archive "১০ সেপ্টে ২০২০"

পর্দা কেলেংকারি, ফরিদপুর মেডিকেলের দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
সারা দেশে আলোচিত পর্দা কেলেংকারীর ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সাবেক দুই [.....]

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মামলা সিআইডিতে

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফলতির অভিযোগ এনে পুলিশের দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিতে [.....]

ওয়াহিদা খানমের ঠোঁটের সেলাই খোলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ঠোঁটের সেলাই খোলা হয়েছে। আগামী শনিবার তার [.....]

গ্লোবের করোনা ভ্যাকসিন আসছে জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে করোনার ভ্যাকসিন বাজারে আসবে [.....]

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া [.....]

গুপ্তচরবৃত্তি: সহস্রাধিক চীনা ছাত্রের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে সহস্রাধিক চীনা ছাত্রের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০২০ সালের [.....]

সাতক্ষীরায় ট্রাকের সাথে ধাক্কায় পুলিশের এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
জেলার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার চাপড়া পুরাতন ইউনিয়ন [.....]

ভিটামিন ডি-এর ঘাটতি করোনার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে: গবেষণা

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের (ইউশিকাগো) মেডিসিনের গবেষকরা ভিটামিন ডি-এর ঘাটতি এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে [.....]

করোনায় দেশে আরও ৪১ মৃত্যু, শনাক্ত ১৮৯২দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৬ লাখ ৯০ হাজার ১১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৭০ শতাংশ। নতুন যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬১৩ জন বা ৭৭.৯৭ শতাংশ এবং নারী ১ হাজার ২১ জন বা ২২.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৯ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬০.১৪ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। বিশ্ব পরিস্থিতি: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২ হাজার ১৪১ জনে। জেএইচইউর তথ্য অনুসারে, বিশ্বের ১৮৮টি দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৩ লাখ ৫৯ হাজার ৫৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৭৯৬ জন। এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৭ হাজার ৮৮৯ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৫৩৯ জনের।

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে [.....]

মাসুদ রানা, কুয়াশা সিরিজের বই নিয়ে কপিরাইটের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক ১০ সেপ্টেম্বর ২০২০
সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব [.....]