ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মো.তোফাজ্জল হোসেন:

আজ ৭ই জানুয়ারি মঙ্গলবার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কুবি শাখা ছাত্রলীগ।শিক্ষার্থীদের প্রতিবাদী শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ক্যাম্পাস। ধর্ষক এর অনতিবিলম্বে গ্রেফতার ও তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি রাখে শিক্ষার্থীরা।প্রশাসনের সর্বোচ্চ প্রদক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা বলেন,যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার নারী।সে দেশে নারী ধর্ষণ মেনে নেওয়া যায় না। এই ছাত্রী ধর্ষণ শুধু ছাত্রী নয় বরং সকল বিশ্ববিদ্যালয় কে ধর্ষিত করা হয়েছে। আজ দেশের মেয়েরা কেনো নিরাপদে পথ চলতে পারে না? কেনো বার বার মেয়েরা এভাবে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে?
এই ধর্ষণের প্রতিকার চাই।ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে মৃতুদণ্ড করার দাবি করেণ সাধারণ শিক্ষার্থীরা।এর বিচার না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

গত ৫ই জানুয়ারি,রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ক্ষণিকায় উঠে রাজধানীর শেওড়ায় (বিমানবন্দরের কাছে) বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন মেয়েটি।কিন্তু শেওড়ায় না নেমে ভুল করে কুর্মিটোলা স্টপেজে চলে যান এবং সেখানেই নামে মেয়েটি।এরপর যানবাহনের কারণে রাস্তার ফুটপাত ধরেই হাঁটছিলেন।হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে তাকে ফুটপাতের পাশের ঝোপে নিয়ে যাওয়া হয়।তখনিই জ্ঞান হারায় মেয়েটি।এরপর ধর্ষণ শেষে তাঁকে পোশাক পাল্টাতে বাধ্য করা হয়।ওই ব্যাক্তি তার ব্যাগ ঘাটতে শুরু করলে তিনি ব্যাগ ফেলেই ঘটনাস্থল থেকে পালান।সেখান থেকেই বান্ধবীর বাসায় যাওয়ার পর রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার নেওয়া হয়।