ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস: ভারতে একদিনে রেকর্ড ১৭৫ জনের প্রাণহানি

মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখল ভারত। দেশটিতে সোমবার মৃত্যুবরণ করেছেন ১৭৫ জন। মোট মৃত্যু বেড়ে ১৫৬৬ জনে দাঁড়াল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত হয়েছেন রেকর্ড ৩৯৩২ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৩৭ জনে। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন।

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মের পর থেকে আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।