ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সোমবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং অন্য তিনটি জামাত একে অপরের থেকে এক ঘণ্টার ব্যবধান অনুষ্ঠিত হবে। আর শেষ জামাত অনুষ্ঠিত হবে চতুর্থ জামাতের ৪৫ মিনিটের পর।

জামাতের জন্য ইমাম ও মুকাব্বিররও ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর ঈদুল ফিতর উদযাপনের জন্য সোমবারের দিন স্থির করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

তবে এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কারণ সরকার করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঈদগাহের পরিবর্তে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।