ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোজাম্মেল হক(২২) নামে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় রানীশংকৈল নেকমরদ সড়কের মিরডাঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের হান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টায় মোটর সাইকেল যোগে রানীশংকৈল উপজেলা হতে নেকমরদ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে রানীশংকৈল নেকমরদ সড়কের মিরডাঙ্গী এলাকায় একটি রিক্সাভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে মোটর সাইকেল সহ রাস্তায় পড়ে যায় মোটর সাইকেল চালক মোজাম্মল। ওই সময় নেকমরদ হতে আসা একটি ট্রাক চাপা দেয় তাকে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ঘাতক ট্রকটিকে জব্দ করা হয়েছে।