ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কপিল দেব

গুরুতর অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন।

টুইটে তিনি লেখেন– কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

লীনা ঠাকরের এই টুইটের পর ভারতের ক্রিকেটমহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ‘হরিয়ানা হ্যারিকেন’খ্যাত বিশ্বকাপজয়ী ভারত দলের সাবেক অধিনায়ক কেমন আছেন তা জানতে যোগাযোগ করছেন অনেকেই।

 

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। দেশের হয়ে ১৩১ টেস্ট খেলে ৫২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪ উইকেট। এ ছাড়া ২২৫ ওয়ানডে খেলে ২৫৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন।