ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহণের ধাক্কায় সিয়াম(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিয়াম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ।
সোমবার(২৫ অক্টোবর) সন্ধায় রাস্তা পার হতে গিয়ে শহরের দুরামারি নামক স্থানে ঘটনাটি ঘটে। মৃত শিশুটি জেলা সদর গোবিন্দ নগর এলাকার ফিরোজ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুরামারিতে শিশু সিয়াম রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে চৌরাস্তা মুখি একটি হানিফ গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। সাথে সাথে শিশুটিকে ধরে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের সুলতাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, নৈশ কোচটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।