ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ ও বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় সম্প্রীতি সমাবেশ ও বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫ অক্টোবর সোমবার বিকাল ৫ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সকল ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করতে ও সম্প্রীতি বজায় রাখতে পারে, কেউ যেন উষ্কানি মূলক পোস্ট বা উষ্কানি মূলক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান।
এছাড়াও তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানীমূলক বক্তব্য, ছবি এড়িয়ে চলে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে বসবাস করার অনুরোধ জানান।
সম্প্রীতি সমাবেশ ও বিট পুলিশিং উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া পারভীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তানভিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট, আ স ম গোলাম ফারুক রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, গড়েয়া ইস্কন মন্দিরের প্রধান পুস্প শীলা প্রভু প্রমুখ।