“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন হয়েছে।
পুলিশিং ডে উদযাপন উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় ইএসডিও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, মুখ্য আলোচক পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা আওয়ালীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা প্রমুখ।
এর আগে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। পরে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত নাটিকা প্রদর্শন এবং বিকালে পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়