ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি নাগরিক ফোরামের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠি ৪ জানুয়ারি ২০২০: আগামি ১১ জানুয়ারি সকাল ১০টায় ঝালকাঠি নাগরিক ফোরামের ৪র্থ সম্মেলন সানাই কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুস্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে শনিবার প্রস্তুতি সভা অনুস্ঠিত হয়। দেশবাংলা ফাউন্ডেশন হলরুমে এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর,সহ-সভাপতি আবু সাইদ খান, কবি এমএ মুসা, যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম বাদল, রিয়াজুল ইসলাম বাচ্চু সহ- সম্পাদক এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক অলোক সাহা, নাগরিক ফোরাম নেতা রুহুল আমিস রুবেল, বশির আহমেদ খলিফা, আতাউর রহমান প্রমুখ। বৈঠকে জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, আ’লীগ নেতা খসরু নোমান এবং নারী নেত্রী পিনু আকতার নদী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সকল সদস্যকে যথাযথ দায়িত্ব পালনেন জন্য বিশেষ আহবান জানানো হয়। সম্মেলন উপলক্ষে পৃথক কমিটিও গঠন করা হয়েছে।