ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যা

তোফাজ্জল হোসেন, কুমিল্লা থেকে:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন নূরী হামজা নুর (২২)গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটে করিমগঞ্জ উপজেলার গাঙগাইল বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।ওই গৃহবধূর নাম নূরী হামজা নুর(২২)।ঐ গৃহবধূ মুন্সিগঞ্জ জেলার কুমারভোরা থানার লৌহজং উপজেলা মন্টু শেখের ছোট কন্যা।

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে,৩ বছর আগে মুন্সিগঞ্জ জেলার কুমারভোরা থানার লৌহজং উপজেলা মন্টু শেখের মেয়ে নূরী হামজা নুরের সঙ্গে
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙগাইল বড় বাড়ি গ্রামের মনতাজ মাস্টারের ছেলে আব্দুল আল নোমানের বিয়ে হয়।আর কে,চৌধুরী বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের বি.বি.এ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নূরী হামজা নুরের বাবা মন্টু শেখ অভিযোগ করেন, বিয়ের পর থেকে নূরী হামজা নুরের শ্বশুরবাড়ির লোকজন নূরী হামজা নুরের যৌতুকের জন্য শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করছিল।বিয়ের পর পাঁচ লক্ষ টাকা যৌতুক হিসেবে পণ চান।পরে যৌতুক না পেয়ে তারা তাঁর মেয়েকে গত মঙ্গলবার রাতের আনুমানিক রাত ১০.৩০ মিনিটের দিকে শ্বাসরোধে হত্যা করে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছেন।এ ব্যাপারে নূরী হামজা নুরের বাবা মন্টু শেখ ও বড় বোন নূরজাহান আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।মামলা হওয়ার পরে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।