ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে নাগরিক ফোরামের শোক

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম।

সংগঠনের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক শোকবার্তায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি গতরাত ১০.৩০ মিনিটের সময় ষ্টেশন রোডস্থ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নাগরিক ফোরামের পক্ষ থেকে বলা হয় তার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমী মানুষকে হারালাম। যুগেযুগে তারমত দেশপ্রমি মানুষকে ঝালকাঠির মানুষ স্মরণ করুক।