ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম

০৫ মে , ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অপরাদে ০২টি প্রতিষ্ঠানকে ৯,০০০/। জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও নায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সকল কে ভীড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়।অভিযানে সহায়তা করেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ও কালকিনি থানা পুলিশের একটি টিম।