মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় মাওলানা ইলিয়াছুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে টেকেরহাট-শংকরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত মাওলানা ইলিয়াছুর রহমান শংকরদী গ্রামের আব্দুল হাই হাওলাদার (পোষ্ট মাষ্টার )এর ছেলে । তিনি টেকেরহাট মার্কাজ মসজিদের মুয়াজ্জিন।
স্থানিয় সূত্রে জানা জায়, সকালে শংকরদী তার নিজ বাড়ি থেকে মটর সাইকেলে টেকেরহাটে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা লাগে। এতে মটর সাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ইলিয়াছুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সে মোটরসাইকেল নিয়ে টেকেরহাট মসজিদে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হয়।এতে পারিবারিক ভাবে কোনো অভিযোগ নেই।
প্রশাসনিক সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার লাশ দাফনের জন্য অপেক্ষা করে।এসময় পারিবারিক ও স্থানীয় লোকজন কবর দিতে চায়। কিন্তু আইন অনুযায়ী ডিসি মহোদয়ের অনুমতি ব্যাতিত লাশ দাফন অপরাধ।
তাই আমরা তার ভাই ইসরাফিল এর জিম্মায় লাশ রেখে আসি এবং থানায় দরখাস্ত করে ডিসির অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করতে বলা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান আধুনিক বাংলাকে ঘটনাটি নিশ্চিত করেন।