ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের র‌্যাব ডাসার হতে গাঁজাসহ ১জন আটক করেছে

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২১ জুন ২০২০ইং তারিখ দুপুর ১টার সময় মাদারীপুর জেলার ডাসার থানাধীন ধূয়াসার গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল হক সরদার(৬০), পিতাঃ মৃত তাহের সরদার, সাং-দক্ষিণ ধূয়াসার, থানাঃ ডাসার, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৫০(একশত পঞ্চাশ)গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার ডাসার থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার ডাসার থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।