ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা থেকে বস্তাবন্দী অবস্থায় যুবকের লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ ডকের কাছ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়েছে।

নৌপুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হাসনাবাদ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ জানান, অজ্ঞাত লাশের পরনে ছিলো টিশার্ট ও জিন্স প্যান্ট। হাসনাবাদ ডকের কর্মচারীরা বস্তাবন্দি লাশটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাত ৮টায় নৌপুলিশ বাদি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।