নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া সড়কের ভয়াবহ যানজট থেকে মুক্তি পেতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৩০শে আগষ্ট রবিবার সকালে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে আলোচনা সভায় যানজট নিরসনকল্পে বাজার সমিতির আয়োজনে এক আলোচনা সভায় সকলের মতামত ব্যক্ত করার মধ্যেদিয়ে যানজট সৃষ্টির কারন তুলে ধরেন সকলে।
পাগলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু,
আরোও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা এইচ এম ইসহাক,পাগলা বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া,কুতুবপুর ৫ নং ওয়াড ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন উদ্দিন,
এ সময় ওসি আসলাম হোসেন বলেন এ সড়কে যানজট একটি বড় সমস্যা,ইজিবাইক এই সড়কের মুখে দাড়িয়ে থাকে এই কারনেও জানযটের সৃষ্টি হয়,এই যানজট দূর করতে না পারলে এখানকার ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে না,এটি একটি গুরুত্বপূর্ণ এড়িয়া,সকলে মিলে প্রস্তাবনা দেয়ার কথা জানান তিনি,প্রয়োজনে পুলিশ সুপারের সহযোগীতায় যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের চাঁদাবাজ থাকতে পারবে না বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য মনিরুল আলম সেন্টু বলেন পাগলায় ফুটপাতে কোন দোকানপাট থাকতে পারবে না,এটিও যানজটের একটি অন্যতম কারন,আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পাগলা-দেলপাড়া সড়কে কোন দূরপাল্লার যানবাহন যেমন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে না, এবং কি লোড-আনলোডও করতে পারবে না,রাস্তার পাশে থাকা কোন অবৈধ দোকানপাট থাকতে পারবে না,ট্রাক চলাচলে যে নির্দেশনা থাকবে তা নিয়ে নিয়মিত মাইকিং করা হবে,প্রয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এর আশেপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান,এ সময় পাগলায় যানজট নিরসনে নিয়োজিতদের চাঁদা তোলার বিষয়টিও উঠে আসে।
ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া বলেন সড়কে বিদ্যুৎ এর খুঁটি ও টঙদোকান রয়েছে যার কারনে যানজট এর সৃষ্টি হয়,এর অপসারণ দরকার,ট্রাক চলাচলের নিয়ম মেনে চলার পক্ষে একমত প্রসন করেন তিনি।
সড়কে ডিভাইডার দেয়ার কথাও উপস্থাপন করা হয়।
এক সময় পাগলা বাজার ছিলো ফতুল্লা কুতুবপুরের অন্যতম বাজার,এ জানযটের কারনে আজ ধ্বংসের মুখে পরেছে এই বাজারটি,জানযটের কারনে এখানে কেউ আসতে চায় না,নাগাল বিহীন ভোগান্তিতে আছে এখানকার মানুষ,এটি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা,এই সমস্যা এখনই যদি দূর করা না যায় তাহলে বিলুপ্ত হতে পারে এই ব্যবসায়ীক কেন্দ্র পাগলা বাজার,