ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাদারীপুরের রাজৈরে

ধর্ষনের শাস্তির মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণের শাস্তি ও মৃত্যুদন্ডের দাবিতে মাদারীপুরের রাজৈরে মনাববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার ১১ অক্টোবর সকালে উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ধর্ষকের মৃত্যুদন্ডের শাস্তির দাবী জানান।
রাজৈরে বিভিন্ন স্তরের সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে, আমরা রাজৈর পৌরবাসী, রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি ,ছাত্রকল্যাণ সংগঠন রাজৈর ও ব্লাড ডোনারস এসোসিয়েশনের নেত্রবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাহাম্মামুল্লাহ ফাহমি, মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ মাহমুদুল হাসান, ইমাম শাহরিয়ার, সাংবাদিক ,কমিশনার আব্দুল্লাহ আল রাজিব, শামীম মাতুব্বর,ফেরদৌস হোসাইন, সবুজ আকন।