বিশ্ব নবীর অপমান-সইবে না আর মুসলমান’ এই শ্লোগানকে সামনে রেখে ফ্রান্সে নবী মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুর জেলার রাজৈর।
৩১শে অক্টোবর শনিবার দুপুর ৩টায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট শহিদ কবির মাঠে মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনছারীর আহবানে ফ্রান্সে রাসূল ( স:) এর অবমাননার বাঙ্গো চিত্র প্রদর্শনের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আবুল হাসান আনসারী পীরসাহেব টেকেরহাট, পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম খান অধ্যক্ষ আল-হেরাইসলামী একাডেমী টেকেরহাট সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মোস্তফা সাহেব (জাজীরা হুজুর) শায়খুল হাদীস মদিনাতুল উলুম মাদ্রাসা টেকেরহাট চরপ্রশ্নদী, মুফতী রীয়াজুল ইসলাম প্রিন্সিপাল শংকরদী মাদ্রাসা, মুফতি সিরাজুল ইসলাম প্রিন্সিপাল খালিয়া জামিয়াতুস্সুন্নাহ মাদ্রাসা ,আলী আহমাদ সাহেব ইংরেজী প্রভাষক টেকেরহাট পপুলার কলেজ,নজরুল ইসলাম খান প্রধান শিক্ষক কাশিমপুর হাই ইস্কুল, মাওলানা আবুল হাসান খতিব ছাগলছিড় জামে মসজিদ, এবং নেতৃবৃন্দ ।বক্তারা বলেন রাসূলের অবমাননা কোন ভাবেই মেনে নেওয়া হবেনা এবং তারা ফ্রান্সের পন্য বর্জনের আহ্বান জানায়।
বিক্ষোভ সামাবেশের পরে মিছিল শুরু করে টেকেরহাট শহিদ কবির মাঠ থেকে বের হয়ে ঢাকা বরিশাল সড়ক হয়ে শিমুল তলা দিয়ে চরপ্রশন্নদী পর্যন্ত গিয়ে মিছিল শেষ করেন ।