গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার ( ১২ সেপ্টেম্বর) জেলার কাশিমপুরের সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মালেকা (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত নারীর বাড়ি কাশিমপুরের সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান, জিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এস আই বিল্লাল হোসেন।।