ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির চৌদ্দঘরে বার্ষিক ওরশ সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলাধীন গোবিন্দধবল চৌদ্দঘরে অনুষ্ঠিত হলো হযরত মালেক শাহ (রঃ) এর স্মরণে বার্ষিক ওরস মোবারক। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরশ ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক ডাঃ মোঃ জহিরুল ইসলাম বাদল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাধু কালাম দেওয়ান। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা শেষে ভক্তিমূলক বাউল গান এবং শরিয়ত বনাম মারেফত পালাগান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী সহিদ সরকার, শফিক দেওয়ান, জান্নাআরা মিতু সহ আরো অতিথি শিল্পীগন।