সদর উপজেলার কিবুকছড়ায় ৩ নং রাবার বাগান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন।
নিহত জয় মনি তঞ্চঙ্গ্যা (৫২) ওই এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ওই এলাকার স্থানীয় নেতা রিপন তঞ্চঙ্গ্যাকে খোঁজ করে। পরে তাকে ঘরে না পেয়ে সন্ত্রাসীরা তার বাবা জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।