ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালেহা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

সালেহা স্কুল এন্ড কলেজে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গভর্ণিং বডির সদস্য সাদেক হামিদ সাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য সহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহম্মেদ ও মাহাবুব আলম, প্রমূখ।