ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় মা-মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা সাং খই মারমা (৬০) ও মেয়ে মে সাংনু মারমা (৩০)।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন জানান, মঙ্গলবার ভোররাতে রাইখালীতে নিজেদের ঘরে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে ঠিক কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।

তিনি জানান, দু’জনের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে