ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, জন্মের ৬ বছর পর কুষ্টিয়া থেকে প্রথমবারের মতো নানাবাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আরাজি গ্রামে বেড়াতে আসে শিশু মাশরাফি।

বিকালে খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় জমে থাকা পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন ডোবায় শিশুটির মাথা দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এর আগে দুপুরে একই উপজেলার পশ্চিমপাড়া গ্রামে ৫ বছরের শিশু সারোয়ার বাবা-মায়ের সাথে বড়াল নদীতে জাগ দেয়া পাট ছাড়াতে গিয়ে নদীতে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।