ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মুগদায় দুই সাংবাদিকের ওপর  হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

রাজধানীর মুগদা হাসপাতালে দুই সাংবাদিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আরটিভির রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপার্সন নাজমুল হোসেন সায়মনের ওপর হামলা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন। এ ঘটনায় মুগদা থানায় একটি জিডি করা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড বয় আসিফ ও তার সহযোগিরা এ হামলা চালায়।
উল্লেখ্য,  রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বেসরকারি টিভি আরটিভির দুই সাংবাদিক। মঙ্গলবার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
সাংবাদিকদের ওপর হামলার ভিডিও চিত্রে দেখা গেছে হাসপাতালের সামনে গেঞ্জি পরিহিত এক যুবক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব  পালনকালে বাঁধা দেয়। এ সময় তাদেরকে ঠেলে আরটিভির গাড়িতে উঠিয়ে দেয় এবং তাদেরকে লাঞ্ছিত করেন । বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে,  প্রতিনিয়ত দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছেই। দেশকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি আগামির বাংলাদেশ আশা করছে বিএমএসএফ। তাই সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন করারও দাবি করেন বিএমএসএফ।