জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ- ঢাকা ২৯ জানুয়ারি ২০১৯: বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত্র যে সকল আইন রয়েছে তা অত্যন্ত দুর্বল এবং অনুপগোগী। দেশে যে হারে বর্জ্য অপসারন করা হচ্ছে তাতে আগমী ২০ বছরের মধ্যে প্রাণীকুল সহ সকল জলজ্ব প্রাণী হুমকির মধ্যে পড়বে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য জনসচেতনার বিকল্প নাই। পরিবেশ দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা আইন সংশোধন পুর্বক আইন বাস্তবায়নে সর্বোচ্চ শাস্তি কার্যকারের দাবিতে জাতীয় জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন করেন গ্রীন মুভমেন্ট ।
মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । গ্রীন মুভমেন্ট এর চেয়ারম্যান বাপ্পি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ন কবির হিরু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, মোবারক হোসেন , অধ্যাপক ড. এম মিজানুর রহমান, ড. শেখ সেলিনা বুলবুল , মো:কামরুজ্জামান, শেখ এনামুল হক রনি বিশিষ্ট অভিনেতা উদয় খান, সোহাগ আরেফিন ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের নিকট জলবায়ু রক্ষায় যুগোপযোগি আইন প্রণয়নের দাবি করা হয়।