ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় আহত চাঁদপুরের সাংবাদিক

মানিক পাটোয়ারির মৃত্যুতে বিএমএসএফ’র শোক সড়ক দূর্ঘটনায় আহত বাংলা টিভি চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ মানিক পাটোয়ারীর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক জ্ঞাপন করেছে। এক শোক বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মৃত্যুবরণ করেন। তার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।