ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিএমএসএফ’র অভিনন্দন

১ ফেব্রুয়ারি ২০১৯: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদে সমকালের জাকির হোসেন ইমন ও সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজের মুক্তাদির অনিক নির্বাচিত হয়েছেন।নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল বাংলাদেশের মিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ন সংগঠন। এই সংগঠনের নেতৃবৃন্দগণ মিডিয়া অঙ্গনের সংবাদ নিয়ন্ত্রন করে থাকেন।তাই তাদেরকে দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নিরপেক্ষতার সাথে সংবাদ প্রকাশ করা উচিত।এছাড়া মফস্বল পর্যায়ের সংবাদের অধিকাংশই সাব এডিটররা নিয়ন্ত্রন করে থাকেন। মফস্বল সংবাদগুলোকে আরো বেশি প্রাধান্য দেয়ার জন্য এই নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি মফস্বল পর্যায়ে কর্মরত প্রতিনিধিদের সাথে সৌহাদ্যপূর্ন
সম্পর্ক বজায় রাখার জন্য আহবান জানান।