লোহাগড়ার দিঘলিয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যাতায়াতের জন্য রাস্তা ফিরে পেলো গ্রামবাসিরা। গ্রামবাসীরা জানায়, গত কয়েকমাস আগে থেকে দিঘলিয়ার সাহাপাড়ায় গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি একই গ্রামের আবুল কাসেম মোল্যার ছেলে আফসু মোল্যা রাস্তার জমি নিজেদের দাবি করে তার সহযোগিদের নিয়ে রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। গত ৩দিন আগে ওই রাস্তার উপরে আফসু মোল্যার লোকজন টিনের ঘর তুলে একদমই রাস্তা বন্ধ করে দেয়। ফলে গ্রামের লোকজন পড়ে যান চরম বিপাকে।
লোহাগড়ার ইউএনও মুকুল কুমার মৈত্র ও থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস পরপর গত তিনদিন প্রচেষ্টা চালিয়ে গ্রামবাসি ও বাধাপ্রদানকারিদের নিয়ে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে বৈঠক করে অবেশেষে শুক্রবার(১ ফেব্রুয়ারি) চূড়ান্ত সমঝোতায় আসতে সক্ষম হন এবং প্রশাসন গ্রামবাসিদের চলাচলের জন্যে বন্ধরাস্তা খুলে দেন। ওই এলাকার আলম, মাসুদ জানান, গত কয়মাস রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছিলাম।
চেয়ারম্যান নীনা ইয়াসমিন এ বিষয়ে বলেন, ওই রাস্তাটির উন্নয়ন কাজ চলছে। রাস্তার উপর ঘর তোলায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসনের সহযোগিতায় অবশেষে সমাধান হলো। অভিযুক্ত আফসু মোল্যা বলেন, গ্রামবাসি ও প্রশাসনের উপস্থিতিতে সমঝোতা হয়েছে।
লোহাগড়ার ইউএনও বলেন, সাধারণ মানুষের চলাচলের সুযোগ করে দিতে হবে। পরস্পর পরস্পরের ওপর সম্পৃতি বাড়াতে হবে। লোহাগড়া থানার ওসি বলেন, আইন অমান্য করলে কাউকেই ছাড় দেয়া হবে না।