ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে

ঝালকাঠিতে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে
ঝালকাঠিতে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে

“সুস্থ সবল জাতি চাই- পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই”এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে ব্যালী ও আলোচনার মধ্য দিয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম এর নেতৃত্বে বর্নাঢ্য একটি র‌্যালী বের শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অন্যন্যের মধ্যে আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান প্রমুখ।