ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম মুকুলে মুকুলে ছেয়ে গেছে চলনবিল

 সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার চলনবিল এলাকার আমের গাছ গুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এখানে তেমন কোন আম গাছের বাগান না থাকলেও রাস্তার ও মাঠের পাশে, বাড়ীর আঙ্গিনায়, বিভিন্ন অফিস অদালতে ভিন্ন ভিন্ন জাতের প্রচুর আম গাছ রয়েছে। ইতিমধ্যে শতভাগ গাছে ব্যাপক মুকুল এসেছে। মুকুলে ছেয়ে গেছে এ অঞ্চলের লাখ লাখ আম গাছ।
মুকুলে ছেয়ে যাওয়া আম গাছ গুলোতে বিরাজ করছে এক দৃষ্টিনন্দন দৃশ্য ও মৌ মৌ সৌরভ। অনেক গাছে মুকুল থেকে গুটি গুটি আমও দেখা যাচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছে অনেকেই।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জানান, আমের উৎপাদন সফল করতে বাগান মালিকরা এর সুষ্ট পরিচর্যা শুরু করে দিয়েছেন। মুকুলে পোকা-মাকড়ের উপদ্রব বা অন্য কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে আহবান জানান হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, তাপমাত্রা, বৃষ্টি, ঝড় স্বাভাবিক থাকলে এবং পোকা-মাকড়ের উপদ্রব না থাকলে এ মৌসুমে আমের উৎপাদন ভাল হবে।