ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় মইন হাসান ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান

উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের লোহাগড়ায় ১৪দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হয়ে কমরেড মইন হাসান (কাজল)ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান। তিনি যুব মৈত্রীর লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ও একজন দলিল লেখক। মইন হাসান বলেন, দলের মনোনয়ন পাবো এবং নির্বাচনে মাঠেও থাকবো। বিভিন্ন সমাজসামাজিকতার মাধ্যমে মইন হাসান এলাকায় ব্যাপক পরিচিত পেয়েছেন। নির্বাচিত হলে তিনি মানুষের সেবায় নিজেকে কাজে লাগাতে চান।