ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে (এসডিসি) এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

 

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর উদ্যোগে  ২৪ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার আলোচনা অনুষ্ঠান, শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ, বিশেষ অতিথি হিসেবে কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নুরুজ্জামান মোল্লা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ মজিবর রহমান, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিসি এর নির্বাহী পরিচালক জনাব কাজী আশরাফুল হাসান।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীবৃন্দের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।


আলোচনা অনুষ্ঠান ও শিক্ষাবৃত্তি প্রদান শেষে কাদিরদী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের পক্ষ হতে বিভিন্ন সংগঠনের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।