ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবীর নেওয়াজ কে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

দক্ষিণ বঙ্গের কৃতিসন্তান, আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ এর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক,সাংবাদিক সমাজের পাশের বন্ধু, বিশিষ্ট সাংবাদিক কবির নেওয়াজ রাজ কে বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের কেন্দ্রিয় কমিটির কার্য নির্বাহী সদস্য মনোনীত করায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগন হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।