নড়াইলের লোহাগড়া উপজেলার ২০১৮ সালের শ্রেষ্ঠ জয়িতা মোসাঃ রেশমা পারভীন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী।
খোঁজখবর নিয়ে জানা গেছে, স্কুল জীবন থেকেই মেধাবী রেশমা পারভীন সাধারণ মানুষের সেবা করবার প্রত্যয় নিয়ে কাজ করতেন। গতবছর শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হওয়া ছাড়াও রেশমা ২০১৬ সালে লোহাগড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এরপর লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগেরও সদস্য। সমাজ সামাজিকতার মাধ্যমে এলাকার মানুষের কাছে প্রিয় মুখ হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি। লক্ষীপাশা গ্রামের বিশিষ্ট সমাজবেক ও আওয়ামী লীগ নেতা শেখ তারিকুল ইসলামের সহধর্মীনী রেশমা স্বামীর অনুপ্রেরণায় সমাজসেবায় বেশি মনোযোগী হয়েছেন বলে জানান। তিনি অসহায় দরিদ্রদের পাশে থেকে সর্বদা উন্নয়ন কাজ করতে চান। তিনি গ্রামে গ্রামে গণসংযোগ শুরু করেছেন।