যশোর ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পাঠান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন যশোর জেলা শাখা। এর আগে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুজ্জামান আগাখান, যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান, কেশবপুর বায়সা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অধ্যক্ষ আবু জাফর, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত বছর ৫ জানুয়ারি ঢাকায় আন্দোলন চলাকালে শিক্ষা সচিব সোহবার হোসেন, প্রধানমন্ত্রীর দপ্তরের তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন বলে ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা অনশন ভেঙে ক্লাসে ফেরেন। কিন্তু এরপর আরো একটি অর্থ বছর কেটে গেলেও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করার জন্য কোন বাজেট রাখা হয়নি। এ কারণে বছরের পর বছর বেতন না পেয়ে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তাই দ্রæততার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি বাস্তবায়ন করে দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করতে হবে। আমরাএ ব্যাপারে শিক্ষকে সর্বাধিক গুরুত্ব দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি ।